হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোকে সহায়তা দিতে ঢাকার বিভিন্ন হাসপাতালের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম এ তথ্য জানান। উদ্যোগটি গ্রহণ করেছেন এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদা আলাদা চিকিৎসকদের মাধ্যমে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
এছাড়া ডিএনসিসি হাসপাতাল এবং মিরপুর-২ এর ডা. এমআর খান শিশু হাসপাতালেও বিশেষ চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মোবাইল নম্বর প্রকাশ করে জরুরি প্রয়োজনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশে বাড়তে থাকা হাম রোগে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা ও দিকনির্দেশনা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংকটে থাকা পরিবারগুলো তাৎক্ষণিক সহায়তা পেতে পারে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন