গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার রাতে কাপাসিয়ার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় ফোরকানের স্ত্রী শারমিন খানম, তিন মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়।
ঘটনার পর নিহত শারমিনের বাবা মো. সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন