শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, আগামী ৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত সূচিতে জানা যায়, প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষা যথাক্রমে ১৭ জুন, ২৩ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এছাড়া ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং পুরো পরীক্ষা শেষ করতে সময় লাগবে ২১ দিন। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় রুটিনে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন