বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

লেবাননে ড্রোন হামলায় নিহত করিমের লাশ চায় পরিবার

নিহত করিম। ছবি: বিপ্লবী বার্তা

লেবাননে ড্রোন হামলায় নিহত হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার প্রবাসী করিম মিয়া। তার মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে অবস্থানকালে ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন করিম। মঙ্গলবার রাতে প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

নিহত করিম শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের হরনখোলা গ্রামের কাজম আলীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে লেবাননে উপার্জন করতেন। প্রায় ১২ বছর আগে জীবিকার তাগিদে দেশ ছাড়েন তিনি।

করিমের স্ত্রী শরীফা বেগম জানান, ঘটনার আগের রাতে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানালেও তিনি পরিবারকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পরই চিরতরে থেমে যায় তার জীবন।

এদিকে, মরদেহ কোথায় রয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পায়নি পরিবার।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, করিম মিয়া নিহতের বিষয়টি এখনও সরকারিভাবে আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকেও কেউ অবহিত করেননি।

লেবানন ড্রোন হামলা প্রবাসীর মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লেবাননে ড্রোন হামলায় নিহত করিমের লাশ চায় পরিবার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

লেবাননে ড্রোন হামলায় নিহত হয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার প্রবাসী করিম মিয়া। তার মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে অবস্থানকালে ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন করিম। মঙ্গলবার রাতে প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

নিহত করিম শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের হরনখোলা গ্রামের কাজম আলীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে লেবাননে উপার্জন করতেন। প্রায় ১২ বছর আগে জীবিকার তাগিদে দেশ ছাড়েন তিনি।

করিমের স্ত্রী শরীফা বেগম জানান, ঘটনার আগের রাতে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানালেও তিনি পরিবারকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পরই চিরতরে থেমে যায় তার জীবন।

এদিকে, মরদেহ কোথায় রয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পায়নি পরিবার।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, করিম মিয়া নিহতের বিষয়টি এখনও সরকারিভাবে আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকেও কেউ অবহিত করেননি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা