এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস সংক্রমণ নিয়ে নতুন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আক্রান্ত আটজনের মধ্যে অ্যান্ডিজ ধরনের হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডব্লিউএইচও জানায়, মোট আটটি ক্ষেত্রে পরীক্ষাগারে সংক্রমণ নিশ্চিত হয়েছে, পাশাপাশি আরও দুটি সম্ভাব্য ও একটি সন্দেহভাজন ঘটনার ফল এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তির নমুনা পুনরায় পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়।
গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর অভিমুখে যাত্রা করা ওই ক্রুজ জাহাজে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে, আর একজনকে এখনো সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডব্লিউএইচও আরও জানায়, আক্রান্ত ব্যক্তিরা সবাই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। আক্রান্তদের মধ্যে একজন মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে, যার প্রাথমিক পরীক্ষায় দ্বিধাবিভক্ত ফল (একবার পজিটিভ, একবার নেগেটিভ) পাওয়া গেছে। বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ নেই এবং অতিরিক্ত পরীক্ষা চলছে।
সংস্থাটির মতে, সংক্রমণের উৎস এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ক্রুজ যাত্রা শুরুর আগেই ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে, কারণ প্রথম রোগীর উপসর্গ কয়েক সপ্তাহ পর দেখা দেয়—যা হান্টা ভাইরাসের স্বাভাবিক ইনকিউবেশন সময়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন