বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা

কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা
কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা

ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার সকালে আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে আদালতে প্রবেশ করেন তিনি।

প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলার শুনানিতে অংশ নিতেই তার এ উপস্থিতি।মামলাটি করেছেন তৃণমূল নেতা ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।

আদালতে তৃণমূলের পক্ষের বক্তব্য উপস্থাপন করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।কালীঘাটের বাসভবন থেকে সরাসরি আদালতে পৌঁছে তিনি আইনজীবীর কালো কোট পরে এজলাসে প্রবেশ করেন। আদালত চত্বরে তাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়ও দেখা যায়।

এর আগেও চলতি বছরে সুপ্রিম কোর্টে একটি মামলায় বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মমতাকে। তবে তখন তিনি সাধারণ পোশাকে উপস্থিত হয়েছিলেন। এবারই প্রথম সাম্প্রতিক সময়ে পূর্ণ আইনজীবীর পোশাকে আদালতে সওয়াল করতে দেখা গেল তাকে।

জানা গেছে, তার আইন বিষয়ে ডিগ্রি রয়েছে এবং অতীতে তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে পশ্চিমবঙ্গে। ভবানীপুর কেন্দ্রেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি বিধায়ক নন, শুধুমাত্র দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তৃণমূলের অভিযোগ, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীরা হামলা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলাটি দায়ের করা হয়েছে। শুনানিতে মমতার অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা