পিরোজপুরের কদমতলা ইউনিয়নে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে কদমতলা ইউনিয়ন ছাত্রদল।
টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান দ্রুত কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে সহযোগিতা করেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৩ মে) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধান কাটা কর্মসূচিতে সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকাবাসীও এমন উদ্যোগের প্রশংসা করেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন