বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: আশিক চৌধুরী

আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট সমাধান না হলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের ভেতরে একাধিক স্তরের জটিলতা থাকায় বিনিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, জ্বালানি সংকট সমাধান করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিবেশ অনুকূল নয় এবং আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করছে। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে নগদ প্রণোদনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

জ্বালানি সংকট বিডা আশিক চৌধুরী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: আশিক চৌধুরী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

জ্বালানি সংকট সমাধান না হলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের ভেতরে একাধিক স্তরের জটিলতা থাকায় বিনিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, জ্বালানি সংকট সমাধান করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিবেশ অনুকূল নয় এবং আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করছে। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে নগদ প্রণোদনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা