বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

এবার সার্জেন্ট নয়, সড়কে নিয়ম ভাঙলে শাস্তি দিবে এআই মনিটরিং

এআই মনিটরিং। ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ নিয়ন্ত্রণে এবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) মনিটরিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রাথমিকভাবে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, কারওয়ানবাজার ও বাংলামোটরসহ কয়েকটি পয়েন্টে ২৪টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে এসব ক্যামেরা আইন ভঙ্গ শনাক্ত করে তথ্য পাঠাচ্ছে ডিএমপি কন্ট্রোল সেন্টারে, সেখান থেকে যাচাই শেষে ই-প্রসিকিউশনের মাধ্যমে মামলা করা হচ্ছে।

এআই প্রযুক্তি লালবাতি অমান্য, উল্টো পথে চলা, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করার মতো ৫ ধরনের ট্রাফিক আইনভঙ্গ শনাক্ত করছে। শনাক্ত তথ্য ও ভিডিও লাইসেন্স প্লেটসহ মালিকের কাছে পাঠানো হচ্ছে।

ডিএমপির আইসিটি বিভাগের উপকমিশনার খালেদা বেগম জানান, এআই স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর ও ভিডিও পাঠায়, যা যাচাই করে মামলা করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, ভবিষ্যতে ঢাকায় মোট ১২০টি পয়েন্টে এআই ক্যামেরা বসানো হবে। মে মাসের প্রথম সপ্তাহেই এই প্রযুক্তির মাধ্যমে ২০০টির বেশি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, প্রযুক্তির লক্ষ্য শাস্তি নয়, বরং চালকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

রাজধানী ট্রাফিক আইন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

এবার সার্জেন্ট নয়, সড়কে নিয়ম ভাঙলে শাস্তি দিবে এআই মনিটরিং

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ নিয়ন্ত্রণে এবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) মনিটরিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

প্রাথমিকভাবে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, কারওয়ানবাজার ও বাংলামোটরসহ কয়েকটি পয়েন্টে ২৪টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে এসব ক্যামেরা আইন ভঙ্গ শনাক্ত করে তথ্য পাঠাচ্ছে ডিএমপি কন্ট্রোল সেন্টারে, সেখান থেকে যাচাই শেষে ই-প্রসিকিউশনের মাধ্যমে মামলা করা হচ্ছে।

এআই প্রযুক্তি লালবাতি অমান্য, উল্টো পথে চলা, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করার মতো ৫ ধরনের ট্রাফিক আইনভঙ্গ শনাক্ত করছে। শনাক্ত তথ্য ও ভিডিও লাইসেন্স প্লেটসহ মালিকের কাছে পাঠানো হচ্ছে।

ডিএমপির আইসিটি বিভাগের উপকমিশনার খালেদা বেগম জানান, এআই স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর ও ভিডিও পাঠায়, যা যাচাই করে মামলা করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, ভবিষ্যতে ঢাকায় মোট ১২০টি পয়েন্টে এআই ক্যামেরা বসানো হবে। মে মাসের প্রথম সপ্তাহেই এই প্রযুক্তির মাধ্যমে ২০০টির বেশি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, প্রযুক্তির লক্ষ্য শাস্তি নয়, বরং চালকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা