বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

সংসদে দুটি বিল পাসের পরেই শুরু বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
সংসদে দুটি বিল পাসের পরেই শুরু বিতর্ক
সংসদে দুটি বিল পাসের পরেই শুরু বিতর্ক।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের বয়সসীমা তুলে দিয়ে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।

বিল দুটি পাস হওয়ার পর সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তাৎক্ষণিক বিতর্ক শুরু হয়। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, বিলের কপি দেরিতে দেওয়া হয়েছে এবং সদস্যদের মতামত দেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। তিনি বলেন, অনেক সদস্য নতুন হওয়ায় সংসদের বিধি এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি। তাই বিল দুটি স্থগিত রেখে আলোচনার সুযোগ দেওয়া উচিত ছিল।

বিতর্কের এক পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন অর্থনৈতিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। এর জবাবে বিরোধী দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানকে বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করে তার অপসারণের দাবি জানান। তবে সরকারি দল জানায়, গভর্নর কোনো দলীয় ব্যক্তি নন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন তোলেন, বয়সসীমা বাতিল কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মাথায় রেখে করা হয়েছে, নাকি এটি নীতিগত সিদ্ধান্ত? তিনি বলেন, যদি বিশেষ কাউকে সুবিধা দিতে আইন পরিবর্তন করা হয়, তাহলে দক্ষ লোক নিয়োগের যুক্তির সঙ্গে তা সাংঘর্ষিক হবে।

অর্থমন্ত্রী বলেন, আইনটি যখন করা হয়েছিল তখন দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর, এখন তা ৭২ বছরে পৌঁছেছে। বিশ্বের অনেক দেশেই এ ধরনের প্রতিষ্ঠানে বয়সসীমা নেই। তিনি বলেন, আগামী অর্থনীতির বাস্তবতায় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার সুযোগ রাখতে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন আইনে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে আগের ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। একইভাবে আইডিআরএর চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৬৭ বছরের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে।

এনসিপি বিএসইসি আইডিআরএ বিল পাস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৪ জুন ২০২৬

সংসদে দুটি বিল পাসের পরেই শুরু বিতর্ক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা