বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাঠালিয়ায় ট্রলি দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

দুর্ঘটনায় নিহত চালক জাহিদুল ইসলাম। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল হাওলাদার উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রলিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে জাহিদুল প্রতিদিনের মতো বালুবোঝাই ট্রলি নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছে ট্রলিটি ঘোরানোর জন্য তিনি রিভার্স (পিছনের) গিয়ার দেন। এসময় হঠাৎ ট্রলির পেছনের চাকা রাস্তার পাশের নরম বালুর মধ্যে দেবে যায়।

এতে ট্রলির সামনের অংশ সজোরে উপরের দিকে উঠে গেলে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন। এসময় বিদ্যালয়ের গেটের পিলারের সাথে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সকাল ৯টা ২০ মিনিটে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ মর্মান্তিক মৃত্যু দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কাঠালিয়ায় ট্রলি দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল হাওলাদার উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রলিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে জাহিদুল প্রতিদিনের মতো বালুবোঝাই ট্রলি নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছে ট্রলিটি ঘোরানোর জন্য তিনি রিভার্স (পিছনের) গিয়ার দেন। এসময় হঠাৎ ট্রলির পেছনের চাকা রাস্তার পাশের নরম বালুর মধ্যে দেবে যায়।

এতে ট্রলির সামনের অংশ সজোরে উপরের দিকে উঠে গেলে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন। এসময় বিদ্যালয়ের গেটের পিলারের সাথে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সকাল ৯টা ২০ মিনিটে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা