বিপ্লবী বার্তা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুর্গাপুরের যুবক তমাল

নেত্রকোণার দুর্গাপুরে নতুন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল রুরাম (৩০) নামে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনাঘটে। নিহত তমাল ওই গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তমাল নিজের নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় পাহাড়ের ওপর থাকা তাঁর বাবার বাড়ি থেকে মূল বৈদ্যুতিক তারের মাধ্যমে নতুন ঘরে সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তমাল।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুর্গাপুরের যুবক তমাল