পটুয়াখালীর গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান নামে এক ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অবহেলাকে দায়ী করে এলাকাবাসী ও নিহতের পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
নিহত মো. আসাদ উজ্জামান গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের চরবিশ্বাস শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে আসাদ উজ্জামান পটুয়াখালী থেকে মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল আনুমানিক ৮টার দিকে তিনি গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় পৌঁছালে রাস্তার ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সাথে তার মোটরসাইকেলের সংস্পর্শ লাগে। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তার ঝুলে থাকলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি। তাদের এই চরম উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই একজন মেধাবী ব্যাংক কর্মকর্তার অকাল মৃত্যু হলো। এলাকাবাসীর দাবি, এই মৃত্যুর দায়ভার কোনোভাবেই গলাচিপা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এড়াতে পারে না।
এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে থাকা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনগুলো দ্রুত সংস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন