বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাজধানীর চাপ কমাতে ভালুকায় গড়ে উঠছে নতুন শিল্পনগরী

ভালুকায় গড়ে উঠছে নতুন শিল্পনগরী। ছবি: বিপ্লবী বার্তা

রাজধানী ঢাকার ওপর বাড়তে থাকা জনসংখ্যা ও শিল্পকারখানার চাপ কমাতে ময়মনসিংহের ভালুকায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক শিল্পনগরী। পরিকল্পিত এই ইন্ডাস্ট্রিয়াল সিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি উদ্যোগে ভালুকা উপজেলায় বৃহৎ পরিসরে শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চলমান রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ভালুকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সহজেই কাঁচামাল পরিবহন ও উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।

এ শিল্পনগরীতে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সাংহাই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের কর্মকর্তা জানান এই শিল্পনগরী বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিকদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ইতোমধ্যে অনেক কারখানা থাকলেও স্থানীয় ছেলে-মেয়েরা তেমন চাকরির সুযোগ পাচ্ছেন না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধির খলিলুর রহমান জানান, স্থানীয়ে ইটিপি কার্যকর রাখা, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ভালুকার এই নতুন ইন্ডাস্ট্রিয়াল সিটি শুধু রাজধানীর চাপ কমাবে না, বরং দেশের শিল্পখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

শিল্পকারখানা শিল্পনগরী পরিবেশবান্ধব

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজধানীর চাপ কমাতে ভালুকায় গড়ে উঠছে নতুন শিল্পনগরী

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকার ওপর বাড়তে থাকা জনসংখ্যা ও শিল্পকারখানার চাপ কমাতে ময়মনসিংহের ভালুকায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক শিল্পনগরী। পরিকল্পিত এই ইন্ডাস্ট্রিয়াল সিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি উদ্যোগে ভালুকা উপজেলায় বৃহৎ পরিসরে শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চলমান রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ভালুকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সহজেই কাঁচামাল পরিবহন ও উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।

এ শিল্পনগরীতে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সাংহাই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের কর্মকর্তা জানান এই শিল্পনগরী বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিকদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ইতোমধ্যে অনেক কারখানা থাকলেও স্থানীয় ছেলে-মেয়েরা তেমন চাকরির সুযোগ পাচ্ছেন না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধির খলিলুর রহমান জানান, স্থানীয়ে ইটিপি কার্যকর রাখা, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ভালুকার এই নতুন ইন্ডাস্ট্রিয়াল সিটি শুধু রাজধানীর চাপ কমাবে না, বরং দেশের শিল্পখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা