যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলের এক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠনের বার্ষিক নৈশভোজ চলাকালে বলরুমের বাইরে এ ঘটনা ঘটে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ওই সময়ের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
স্থানীয় সময় শনিবার রাতে হঠাৎ বলরুমে উদ্বেগ ছড়িয়ে পড়লে নিরাপত্তাকর্মীরা দ্রুত মঞ্চে উঠে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার বর্ণনায় ট্রাম্প বলেন, “গুলি ছোড়ার সময় আমি বেশ দূরে ছিলাম। সন্দেহভাজন ব্যক্তি বলরুমের দরজার কাছেও পৌঁছাতে পারেনি।”
জীবনের হুমকি নিয়ে উদ্বিগ্ন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা একটা বিপজ্জনক পেশা।”
রাত সাড়ে আটটার কিছু পর গুলির শব্দ শোনা গেলে অতিথিদের অনেকে আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেন।
ট্রাম্প বলেন, প্রথমে তিনি একটি শব্দ শুনে ভেবেছিলেন কোনো ট্রে পড়ে গেছে। পরে বুঝতে পারেন সেটি গুলির শব্দ।
তিনি আরও বলেন, “কেউ সঙ্গে সঙ্গে বুঝেছিল, কেউ বোঝেনি। আমি দেখছিলাম কী ঘটছে। হয়তো আরও দ্রুত সরে যাওয়া উচিত ছিল। আমার মনে হয়, মেলানিয়া সঙ্গে সঙ্গে বুঝেছিল কী ঘটছে। আমাদের খুব দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।”
সিবিএস নিউজের দুটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তি বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গুলি করতে চেয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, তিনি বিশেষভাবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার কথা বলেননি। শুধু প্রশাসনের কর্মকর্তাদের কথা উল্লেখ করেছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন