যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে হোটেলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের হিলটন হোটেলে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শুনে অতিথিরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। এরপর সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে দ্রুত বলরুম থেকে বের করে নিয়ে যান।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এবং অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানান, এক ব্যক্তি হোটেলের লবিতে থাকা সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের দিকে দ্রুত এগিয়ে আসেন। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল।
পুলিশ প্রধান জানান, চেকপয়েন্ট অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে আটক করা হয়।
মেয়র বাউজার বলেন, ঘটনায় সিক্রেট সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকেও হাসপাতালে নেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য।
ঘটনার পর রাত ৯টা ১৭ মিনিটে ট্রাম্প প্রথম প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তবে প্রায় ২০ মিনিট পর আরেক পোস্টে ট্রাম্প জানান, নিরাপত্তা সংস্থার অনুরোধে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে।
পরে রাত ১০টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প, এফবিআই পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি একাই হামলার ঘটনা ঘটিয়েছেন।
রাত ১১টা ১৩ মিনিটে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনিন পিরো জানান, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন