যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বলে জানা যায়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' ও 'গ্লুস্টারশায়ার লাইভ' এ তথ্য জানিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের পর জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, আরএএফের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন