বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ হওয়ার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার এমন মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপাচার্য তার শোকবার্তায় বৃষ্টির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বৃষ্টির এই মৃত্যুর সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কেউ জড়িত থাকে, তবে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে তাদের কঠোর শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।

উপাচার্য আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বৃষ্টির নিখোঁজ হওয়ার পর থেকে নিয়মিত খোঁজখবর রাখছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। তিনি আশাবাদী ছিলেন যে বৃষ্টি সুস্থ অবস্থায় ফিরে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুর খবরটি সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ প্রতীক্ষার পর সর্বশেষ খবরে জানা যায়, তারা উভয়ই মারা গেছেন।

নাহিদা বৃষ্টির পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। তার ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা বৃষ্টি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ হওয়ার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার এমন মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপাচার্য তার শোকবার্তায় বৃষ্টির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বৃষ্টির এই মৃত্যুর সাথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কেউ জড়িত থাকে, তবে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে তাদের কঠোর শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।

উপাচার্য আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বৃষ্টির নিখোঁজ হওয়ার পর থেকে নিয়মিত খোঁজখবর রাখছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। তিনি আশাবাদী ছিলেন যে বৃষ্টি সুস্থ অবস্থায় ফিরে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুর খবরটি সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ প্রতীক্ষার পর সর্বশেষ খবরে জানা যায়, তারা উভয়ই মারা গেছেন।

নাহিদা বৃষ্টির পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। তার ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা