বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

হরমুজে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র

হরমুজে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র
হরমুজে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিতে দেশটির সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ‘ডায়নামিক টার্গেট’ বা চলমান লক্ষ্যবস্তু, বিশেষ করে দ্রুতগামী নৌযান ও মাইন স্থাপনকারী জাহাজ। মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত নিয়ন্ত্রণে রাখতে ইরানের ছোট নৌযান ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সক্ষমতার বড় অংশ এখনো অক্ষত রয়েছে।

একাধিক সূত্রের মতে, নতুন পরিকল্পনায় এই কৌশলগত জলপথের আশপাশে আরও ব্যাপক হামলার কথা বিবেচনা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু হামলা চালিয়েই দ্রুত এই জলপথ পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব নাও হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যৎ অপারেশন নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করবে না। 

যুক্তরাষ্ট্র হামলা হরমুজ প্রণালি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিতে দেশটির সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ‘ডায়নামিক টার্গেট’ বা চলমান লক্ষ্যবস্তু, বিশেষ করে দ্রুতগামী নৌযান ও মাইন স্থাপনকারী জাহাজ। মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত নিয়ন্ত্রণে রাখতে ইরানের ছোট নৌযান ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সক্ষমতার বড় অংশ এখনো অক্ষত রয়েছে।

একাধিক সূত্রের মতে, নতুন পরিকল্পনায় এই কৌশলগত জলপথের আশপাশে আরও ব্যাপক হামলার কথা বিবেচনা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু হামলা চালিয়েই দ্রুত এই জলপথ পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব নাও হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যৎ অপারেশন নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করবে না। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা