বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ
ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই বৈঠকের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দিবিনিময়।

এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত।

এর আগে গত ১৬ এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ওইদিন দিবাগত রাত ৩টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়।

ইসরায়েল লেবানন বৈঠক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই বৈঠকের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দিবিনিময়।

এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত।

এর আগে গত ১৬ এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ওইদিন দিবাগত রাত ৩টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা