বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

জনদুর্ভোগ যাচাইয়ে পেট্রলপাম্প পরিদর্শনে জামায়াতে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জনদুর্ভোগ যাচাইয়ে পেট্রলপাম্প পরিদর্শনে জামায়াতে আমির
জনদুর্ভোগ যাচাইয়ে পেট্রলপাম্প পরিদর্শনে গেলেন জামায়াতে আমির। ছবি: সংগৃহীত

যাঁরা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁদের আয় আগের তুলনায় অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  আমির শফিকুর রহমান।

তিনি বলেন, 'যারা বাইক চালিয়ে সংসার চালায়, আগে যেখানে দেড়-দুই হাজার টাকা আয় করত, এখন সেটা নেমে ৫০০-৬০০ টাকায় এসেছে।' 

শনিবার সকালে ঢাকার আসাদ গেটে একটি পেট্রলপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনদুর্ভোগ আছে কি না তা সরেজমিনে বোঝার জন্যই তিনি এই পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

জ্বালানি তেলের বাজার অস্থিতিশীলতার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'পরিবহন ব্যয় ও চাঁদাবাজির খরচ বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।' তিনি আরও দাবি করেন, 'আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ও দেশের জ্বালানি সংকট নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না।' 

পেট্রলপাম্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, 'অনেক মোটরসাইকেলচালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে।' 

পরিস্থিতির সমাধানে স্বচ্ছ তথ্য প্রকাশ ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান জামায়াতে ইসলামী জামায়াতে আমির পাম্প পরিদর্শন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৩ জুন ২০২৬

জনদুর্ভোগ যাচাইয়ে পেট্রলপাম্প পরিদর্শনে জামায়াতে আমির

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

যাঁরা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁদের আয় আগের তুলনায় অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  আমির শফিকুর রহমান।

তিনি বলেন, 'যারা বাইক চালিয়ে সংসার চালায়, আগে যেখানে দেড়-দুই হাজার টাকা আয় করত, এখন সেটা নেমে ৫০০-৬০০ টাকায় এসেছে।' 

শনিবার সকালে ঢাকার আসাদ গেটে একটি পেট্রলপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনদুর্ভোগ আছে কি না তা সরেজমিনে বোঝার জন্যই তিনি এই পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

জ্বালানি তেলের বাজার অস্থিতিশীলতার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 'পরিবহন ব্যয় ও চাঁদাবাজির খরচ বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।' তিনি আরও দাবি করেন, 'আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ও দেশের জ্বালানি সংকট নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না।' 

পেট্রলপাম্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, 'অনেক মোটরসাইকেলচালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে।' 

পরিস্থিতির সমাধানে স্বচ্ছ তথ্য প্রকাশ ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা