দেশজুড়ে শিশুদের সুরক্ষায় দেশজুড়ে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। আগামী সোমবার (২০ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়ে স্বাস্থ্য বিভাগের এই বিশেষ উদ্যোগ চলবে ১১ মে পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী (প্রায় ৫ বছর পর্যন্ত) সকল শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্র এবং স্থানীয় অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সময়মতো টিকা প্রদানই এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন