গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে জোটটি।
ইতোমধ্যে চলমান আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ, লিফলেট বিতরণ, জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং জাতীয় সেমিনার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ (বৃহস্পতিবার) আবারও জরুরি বৈঠকে বসছে জোটটির শীর্ষ নেতারা।
রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।
বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন