বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

শিক্ষকের রান্নাঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই

কাঁঠালিয়ায় শিক্ষকের রান্নাঘরে আগুন। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক প্রধান শিক্ষকের রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এই ঘটনা ঘটে। এতে রান্নাঘরে থাকা আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী শিক্ষক মো. ছগির হোসেন হাওলাদার দক্ষিণ কৈখালী গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য এবং চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনার সময় পরিবারের সবাই বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি জনশূন্য থাকার সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পাকেরঘরে (রান্নাঘর) আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা হাড়ি-পাতিল, আসবাবপত্র ও মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জামাদি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষকের চাচাতো ভাই মো. মুনজুর আলম জানান, রাতে ঘুমের মধ্যে হঠাৎ টিন পোড়ার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলেও তিনি জানান।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. অদুদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক ছগির হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

শিক্ষক রান্নাঘর আগুন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শিক্ষকের রান্নাঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক প্রধান শিক্ষকের রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এই ঘটনা ঘটে। এতে রান্নাঘরে থাকা আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী শিক্ষক মো. ছগির হোসেন হাওলাদার দক্ষিণ কৈখালী গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য এবং চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনার সময় পরিবারের সবাই বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি জনশূন্য থাকার সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পাকেরঘরে (রান্নাঘর) আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা হাড়ি-পাতিল, আসবাবপত্র ও মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জামাদি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষকের চাচাতো ভাই মো. মুনজুর আলম জানান, রাতে ঘুমের মধ্যে হঠাৎ টিন পোড়ার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলেও তিনি জানান।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. অদুদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক ছগির হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা