বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাঠালিয়া প্রেস ক্লাবে পান্তা-ইলিশের আমেজে বর্ষবরণ

বাংলা নববর্ষে পান্তা ইলিশ আড্ডা উদযাপিত। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কাঁঠালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পান্তা-ইলিশ ও বিশেষ আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।

বর্ষবরণ ও পান্তা-ইলিশের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) আখতার হোসেন নিজাম মীরবহর, রূপালী ব্যাংক কাঁঠালিয়া শাখার ম্যানেজার মো. নাঈম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার। এছাড়াও কাঁঠালিয়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, আমুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম এবং শৌলজালিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল আলম এবং সহ-সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ মিঠু। এছাড়াও সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, নাসির উদ্দিন আকাশ, আহামাদউল্লাহ রবিউলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পান্তা-ইলিশ বাঙালির চিরচেনা ঐতিহ্য। প্রেস ক্লাবের এই আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিক ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন। সবশেষে এক আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলা নববর্ষ পান্তা-ইলিশ প্রেস ক্লাব

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কাঠালিয়া প্রেস ক্লাবে পান্তা-ইলিশের আমেজে বর্ষবরণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কাঁঠালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পান্তা-ইলিশ ও বিশেষ আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।

বর্ষবরণ ও পান্তা-ইলিশের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) আখতার হোসেন নিজাম মীরবহর, রূপালী ব্যাংক কাঁঠালিয়া শাখার ম্যানেজার মো. নাঈম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার। এছাড়াও কাঁঠালিয়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, আমুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম এবং শৌলজালিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল আলম এবং সহ-সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ মিঠু। এছাড়াও সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, নাসির উদ্দিন আকাশ, আহামাদউল্লাহ রবিউলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পান্তা-ইলিশ বাঙালির চিরচেনা ঐতিহ্য। প্রেস ক্লাবের এই আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিক ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন। সবশেষে এক আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা