বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

নিয়ামতপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ছবি: বিপ্লবী বার্তা

“পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন লোকজ সাজে সজ্জিত হয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্থায়ী মঞ্চে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, “বাঙালির ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বৈশাখ। অতীতের সব গ্লানি ও জীর্ণতা মুছে নতুনের সাজে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।”

এর আগে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী পান্তা ভাতের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা বৈশাখ নিয়ামতপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

“পুরানো গ্লানি মুছে নতুনের আহ্বান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন লোকজ সাজে সজ্জিত হয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্থায়ী মঞ্চে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, “বাঙালির ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বৈশাখ। অতীতের সব গ্লানি ও জীর্ণতা মুছে নতুনের সাজে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।”

এর আগে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী পান্তা ভাতের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা