ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সদস্য এবং দৈনিক বিপ্লবী বার্তা-এর সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল পরিবারসহ পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। গতকাল ১১ মার্চ, পবিত্র রমজানের ২১তম দিনে তিনি তার পিতা জনাব মনসুর আহমেদ চৌধুরী ও স্ত্রী সামরিন রহমানকে সঙ্গে নিয়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট SV809-এ জেদ্দা হয়ে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হন।
জনাব মনসুর আহমেদ চৌধুরী একজন সিনিয়র অশোকা ফেলো, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মক্কা মুকাররমায় অবস্থানকালে ড. জাহিদ আহমেদ চৌধুরী ও তার পরিবার দশ দিনব্যাপী উমরাহ পালন করবেন। ঈদের পর আগামী ২১ মার্চ শনিবার তারা সড়কপথে হযরত মুহাম্মদ (সা.)-এর শহর মদিনা শরীফে যাবেন। সেখানে মসজিদে নববীতে উপস্থিত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজায় সালাম প্রদান করবেন এবং মসজিদে কুবায় নামাজ আদায় করবেন।
উমরাহ সফর শেষে আগামী ২৫ মার্চ সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর SV798-এ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার কথা রয়েছে।
উমরাহ পালনের এই পবিত্র সফরে ড. জাহিদ আহমেদ চৌধুরী দেশবাসী মুসলিম ভাই-বোনদের কাছে দোয়া কামনা করেছেন। একইসঙ্গে জীবনে কখনও কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাআলা পরম করুণাময় আমাদের সকলের দোয়া কবুল করবেন, উমরাহ হজ্ব কবুল করবেন এবং সকল গুনাহ মাফ করে দেবেন।

