ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু-কে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন। বিকেলে সংবর্ধনা পর্বে এমপি বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাঁর নেতৃত্বে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

