জামায়াত আমীরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর শফিকুর রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসসহ প্রতিনিধি দলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।


এহসানুল মাহবুব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল। তারা আরও জানতে চেয়েছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না।