ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইজার্ভ ইজাবস বলেছেন, ‘আমরা অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছি। যেখানে সংখ্যালঘু, নারীরা অংশ নেবে। কিছু ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ আসন আছে। তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক। আমরা ভীষণ আশাবাদী একটা ভালো নির্বাচনের জন্য।’
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশব্যাপী কাজ শুরু করেছে। সবমিলে এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছে।

