বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার নেটদুনিয়ায় আলোচনায় আছেন এক লাজুক প্রেম কাহিনী নিয়ে। তিনি অকপটে প্রকাশ করেছেন, কতটা আকৃষ্ট ছিলেন অভিনেতা অক্ষয় খান্নার প্রতি।
ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক-শো ‘কফি উইথ করণ’-এ। সেখানে অনিল কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে অতিথি হিসেবে হাজির ছিলেন কঙ্গনা। এক পর্যায়ে করণ জোহর কঙ্গনাকে প্রশ্ন করেন, বলিউডে এমন কোনো প্রার্থী আছেন কি যার সঙ্গে তিনি ফ্লার্ট করেছেন।
কঙ্গনা সরাসরি অক্ষয় খান্নার নাম উল্লেখ করেন। তিনি জানান, “আমি আগেও অক্ষয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছি। এমনকী তার সঙ্গে ফ্লার্টও করেছি। কিন্তু তিনি কখনও আমার সঙ্গে কথা বলেননি। আসলে অক্ষয় কারও সঙ্গেই তেমন কথা বলেন না।”
যদিও কঙ্গনা অক্ষয়কে কাছে পাওয়ার চেষ্টা করেছিলেন, বাস্তবে তা কখনো বাস্তবায়িত হয়নি। তবুও অভিনেতার ব্যক্তিত্ব ও উপস্থিতি যে তাকে আকৃষ্ট করেছে, সে কথা তিনি বুক ফুলিয়ে শেয়ার করেছেন।
এদিকে ২০২৫ সালটি ছিল অক্ষয় খানের ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার বছর। তার অভিনীত ‘ছাওয়া’ ও ‘ধুরন্ধর’ ছবি দুটির বক্স অফিসে ব্যাপক সাফল্য হয়েছে। বিশেষভাবে ‘ধুরন্ধর’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে অক্ষয়ের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে দর্শকদের মধ্যে তার প্রতি মুগ্ধতা সৃষ্টি করেছে।

