ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারের আর মাত্র দুই দিন বাকি। শেষ সময়ে ভোটারদের কাছে পৌঁছাতে সারাদেশের ন্যায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনেও টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী।
গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিদিনই যাচ্ছেন বিভিন্ন গ্রামে, শুনছেন ভোটারদের কথা। তাঁদের কাছে তুলে ধরেছেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও।
রবিবার (৮ ফেব্রুয়ারি) কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন।
এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে হাঁস প্রতীকের লিফলেট বিতরণ করেন।
অন্যদিকে ঝালকাঠি ১ (রাজাপুর- কাঁঠালিয়া) এই আসনের আর এক স্বতন্ত্র প্রার্থী মোরগ মার্কা নিয়ে লড়াই করছেন অবসরপ্রাপ্ত মেজর সাব্বির আহমেদ। তিনি গতকাল (৭ ফেব্রুয়ারি) কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় গ্রামের এক উঠান বৈঠকে বক্তব্য দান কালে গণভোটের পক্ষে প্রচারণা করেন।
এ সময় তিনি বলেন, 'গনভোটে যদি 'হ্যাঁ' ভোট জয়যুক্ত না হয় তাইলে বাংলাদেশ হেরে যাবে। বৃথা যাবে ২৪ শে জুলাই আন্দোলন। যে দল ক্ষমতায় আসবে তারা তাদের ইচ্ছে মতো দেশ পরিচালনা করবে। তাই সকলের কাছে অনুরোধ ভোট কেন্দ্র আগে গিয়ে 'হ্যাঁ' তে সিল মারবেন পরে মার্কা খুজে পছন্দের প্রার্থী কে খুজবেন। আমি 'হ্যাঁ' ভোটের পক্ষে আপনিও হ্যাঁ ভোট দিন।'
এ ছাড়াও ঝালকাঠি ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি যিনি ব্যনার ও ফেস্টুনে গণভোটের পক্ষে প্রচারনা চালাচ্ছে। এ সময় উঠান বৈঠক মোরগ মার্কার সমর্থনকারী উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী
আগামী ১০ ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রচারের শেষ সময়।

