মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডশনে উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে প্রকৃতি ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে এক বর্ণাঢ্য যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বানিয়ারচর ক্যাথলিক মিশনের হলরুমে ‘গুড সামারিটান পার্টনারশিপ’-এর আয়োজনে এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহায়তায় এই সম্মেলন সম্পন্ন হয়।


সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুভারঞ্জন সিকদারের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়ারচর ক্যাথলিক মিশনের ফাদার ডেভিড ঘরামী।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট মাইকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ হালদার ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. পিংকি মন্ডলসহ আরও অনেকে।


সম্মেলনে জলিরপাড়, কলিগ্রাম ও বানিয়ারচর এলাকার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তন রোধে তরুণ প্রজন্মের ভূমিকা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের শেষে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় শপথ পাঠ করানো হয়।