মাগুরা দুই আসনের কুচিয়ামোড়া ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থীর এম বি বাকেরের পক্ষে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাগুরা শালিখা উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের উদ্যোগে গাবতলা বাজারে এই গনসংযোগ অনুষ্ঠিত হয়।
গনসংযোগের আগে গনমিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা দুই আসনের জামায়াতে ইসলামী কতৃক মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকের। মিছিল শেষে তিনি বলেন, 'প্রার্থী আমি একা নই, প্রার্থী আপনারা সবাই। আমি যদি নির্বাচিত হই তাহলে সকলকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যানকর রাষ্ট্র গঠন করবো।'
তিনি আরও বলেন, 'যদি এম পি নির্বাচিত হই তাহলে একটি বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক মাগুরা গঠন করবো। পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।' দুর্নীতি মুক্ত মাগুরা গড়তে দাড়ি পাল্লায় ভোট চান তিনি।
গনমিছিলে নেতৃত্ব দেন কুচিয়ামোড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এই গন মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

