ছবিঃ বিপ্লবী বার্তা
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করেছে সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ আগে পদোন্নতি প্রাপ্তদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- আব্দুল কাদের, একেএম দৌলত আকবর, মধুসূদন দাস, মো: নাজমুল ইসলাম, মুহাম্মদ সালমান ফার্সী, এ কে এম আহসান হাবীব, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, অরিত সরকার, নিয়াজ মেহেদী, মরিয়ম আক্তার পিংকী, মো: আসাদুজ্জামান শাকিল, রব্বানী হোসেন, মোঃ নজরুল ইসলাম, শিপ্রা রানী দাস, মু. আল-আমিন সরকার, রাকিবুল ইসলাম, সাবিহা মেহেবুবা, ফারহানা আফরোজ জেমি, মোঃ আবদুল হাদী, শিরিন আক্তার, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, রায়হানা ইয়াসমীন, মোঃ রায়হান উদ্দিন মুরাদ, উর্মি দেব, মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, মো: জামিলুল হক, রাজিব গাইন, মীর মুহসীন মাসুদ রানা, মো: সাজিদুর রহমান, মো: জিয়াউর রহমান চৌধুরী, পহন চাকমা, এনায়েত কবীর সোয়েব, রাকিবুল হাসান ইশান, ফারজানা হক, সজীব ত্রিপুরা, সামুয়েল সাংমা, শামস-ই-তাবরীজ, এম, এম, সবুজ রানা ও মোহাম্মদ আক্কাছ আলী।

