ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ায় মঙ্গলবার স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আগের সেশনে স্বর্ণ প্রথমবারের মতো ৫,১০০ ডলারের সীমা ছাড়িয়েছে।
স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬০.৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার লেনদেনে স্বর্ণের দাম রেকর্ড ৫,১১০.৫০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৫৬.৯০ ডলারে এসেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এ কারণেই রুপার দামও প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বর্ণের ভরির দাম ২,৬২,৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের ভরিতে ৫,২৪৯ টাকা বৃদ্ধি করেছিল।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৬২,৪৪০ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৫০,৪৮৪ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা
সনাতন পদ্ধতি স্বর্ণ: প্রতি ভরি ১,৭৬,৫৯৩ টাকা

