ড. ইউনূসের দিকনির্দেশনা: নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে সশস্ত্র বাহিনী
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান

সভার শুরুতে ড. মুহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় সশস্ত্র বাহিনী দেশবাসীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ বিষয়ের ওপর জোর দেন: ১. উচ্চতর পেশাদারিত্ব বজায় রাখা। ২. কঠোর নিরপেক্ষতা নিশ্চিত করা। ৩. আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন।

মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।