ফরিদপুর-১ আসন: আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।