পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবর্ষণ, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের এক সাবেক নেতার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে বিকেলে একই এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হন। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির একটি পক্ষের মিছিলের প্রস্তুতিকালে মুখোশধারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুলিবর্ষণের ঘটনার পর রাত ৮টার দিকে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং জামায়াতকর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পর সেখানে থাকা অন্তত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে “লীগ ধর, জেলে ভর” স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে তারা বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু ও তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাঁদের ভাষ্য, পদ্মা নদীর বালুমহালের ব্যবসায়িক বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এর সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই।
জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। যতটুকু জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’
এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। তাঁর অভিযোগ, হামলার ঘটনায় পুলিশ উল্টো বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।
অন্যদিকে একই রাতে নিষিদ্ধঘোষিত যুবলীগের ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাড়িটিতে আগুন দেওয়ার আগে তিনটি রেফ্রিজারেটর, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জেনারেটরসহ বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যায় হামলাকারীরা। পরে পেট্রল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনার তদন্ত করছে পুলিশ।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন