সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন এই পাঠচক্র। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠচক্রের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু বিভাগের পক্ষ থেকে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। একসঙ্গে বসে বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে। এসব ভিন্নমত ও চিন্তার আদান-প্রদানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে পারি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটাতে পারি। পাঠচক্রের মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব। জ্ঞানার্জন ও আত্মবিকাশের জন্য আমাদের তিনটি কাজ করতে হবে—পড়তে, পড়তে এবং পড়তে হবে।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন