বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়  আলাদাভাবে  সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন  দুজন।  দুর্ঘটনায় আহত হয়েছে  নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর)বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সুত্রে  জানা যায় , এদিন বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আসলে ঢাকাগামী গ্রিন ভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রিন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ।

এ দুর্ঘটনায় আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন । আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এ সময় বিক্ষুব্ধ জনতা  প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায়  ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

অন্যদিকে একই উপজেলার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে  ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন ফোরকান গাজী নামে এক ট্রলিচালক।

নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তৌহিদুজ্জামান সোহাগ জানান, 'দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে গ্রিন ভিউ নামের একটি বাসের চালকের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি। '

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নলছিটিতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়  আলাদাভাবে  সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন  দুজন।  দুর্ঘটনায় আহত হয়েছে  নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর)বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সুত্রে  জানা যায় , এদিন বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আসলে ঢাকাগামী গ্রিন ভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রিন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ।

এ দুর্ঘটনায় আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন । আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এ সময় বিক্ষুব্ধ জনতা  প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায়  ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

অন্যদিকে একই উপজেলার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে  ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন ফোরকান গাজী নামে এক ট্রলিচালক।

নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তৌহিদুজ্জামান সোহাগ জানান, 'দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে গ্রিন ভিউ নামের একটি বাসের চালকের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি। '

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা