কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে মোগলহাট ও গংগারহাট বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আওতায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে দুপুর ১২টা ৪০ মিনিটে লালমনিরহাট জেলার মোগলহাট বিওপির আওতাধীন ফলিমারীর চরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সাবান, পাউডার, ফেসওয়াশসহ ভারতীয় বিভিন্ন ধরনের ১১ আইটেম পণ্য জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবির টহলদল।
দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন