পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় আব্দুর রহিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
আব্দুর রহিমের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে রাজনীতি করে, এই রাজনীতির কারণেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে এর আগেও একবার হুমকি দেয়াসহ মারধর করা হয়েছে।
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তাঁকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করে বলেন, আজ সন্ধ্যায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহিমকে ছাত্রলীগ ও প্রজন্মলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন