বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট: লটারি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ম্যাচ ফিক্সচারের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, টুর্নামেন্টের ম্যাচ ফিক্সচার কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।

জানা যায়, গত ২৬ অক্টোবর (সোমবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পূর্ণাঙ্গ ফিক্সচার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি। প্রকাশিত ফিক্সচারে কোন বিভাগের সঙ্গে কোন বিভাগের খেলা অনুষ্ঠিত হবে, তার পাশাপাশি ম্যাচের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। তবে ফিক্সচার তৈরির আগে লটারি বা প্রতিপক্ষ নির্ধারণের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হয়েছে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিই বিভাগের শিক্ষার্থী প্রতীক চক্রবর্তী বলেন, “গত বছর সব বিভাগের প্রতিনিধিদের একত্র করে লটারির মাধ্যমে খেলার ফিক্সচার নির্ধারণ করা হয়েছিল। এ বছরও একই প্রক্রিয়া অনুসরণ করা হলে ভালো হতো। কিন্তু এ বছর লটারি কীভাবে বা কখন অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি সম্পর্কে আগে থেকে জানানো হলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো বলে মনে করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করা সম্ভব না হলেও ফেসবুক লাইভের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হলে প্রক্রিয়াটি সবার কাছে স্বচ্ছ থাকত। এতে এ বিষয়ে শিক্ষার্থীদের মনে কোনো সন্দেহের অবকাশ থাকত না। কিন্তু সেটিও করা হয়নি। হঠাৎ করেই ক্রীড়া কমিটি টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করেছে।”

এ বিষয়ে ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করার মতো পরিবেশ ও সময়—কোনোটিই হয়ে ওঠেনি।”

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিনারুল ইসলাম বলেন, “লটারি করার সময় ক্রীড়া কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। তবে কমিটির একজন সদস্য দেশের বাইরে থাকায় তিনি যুক্ত হতে পারেননি। ব্যস্ত সময়সূচির কারণে সব বিভাগের প্রতিনিধিদেরও যুক্ত করা সম্ভব হয়নি।”

গোপালগঞ্জ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট: লটারি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ম্যাচ ফিক্সচারের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, টুর্নামেন্টের ম্যাচ ফিক্সচার কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।

জানা যায়, গত ২৬ অক্টোবর (সোমবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পূর্ণাঙ্গ ফিক্সচার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি। প্রকাশিত ফিক্সচারে কোন বিভাগের সঙ্গে কোন বিভাগের খেলা অনুষ্ঠিত হবে, তার পাশাপাশি ম্যাচের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। তবে ফিক্সচার তৈরির আগে লটারি বা প্রতিপক্ষ নির্ধারণের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হয়েছে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিই বিভাগের শিক্ষার্থী প্রতীক চক্রবর্তী বলেন, “গত বছর সব বিভাগের প্রতিনিধিদের একত্র করে লটারির মাধ্যমে খেলার ফিক্সচার নির্ধারণ করা হয়েছিল। এ বছরও একই প্রক্রিয়া অনুসরণ করা হলে ভালো হতো। কিন্তু এ বছর লটারি কীভাবে বা কখন অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি সম্পর্কে আগে থেকে জানানো হলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো বলে মনে করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করা সম্ভব না হলেও ফেসবুক লাইভের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হলে প্রক্রিয়াটি সবার কাছে স্বচ্ছ থাকত। এতে এ বিষয়ে শিক্ষার্থীদের মনে কোনো সন্দেহের অবকাশ থাকত না। কিন্তু সেটিও করা হয়নি। হঠাৎ করেই ক্রীড়া কমিটি টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করেছে।”

এ বিষয়ে ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করার মতো পরিবেশ ও সময়—কোনোটিই হয়ে ওঠেনি।”

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিনারুল ইসলাম বলেন, “লটারি করার সময় ক্রীড়া কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। তবে কমিটির একজন সদস্য দেশের বাইরে থাকায় তিনি যুক্ত হতে পারেননি। ব্যস্ত সময়সূচির কারণে সব বিভাগের প্রতিনিধিদেরও যুক্ত করা সম্ভব হয়নি।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা