বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার । অভিযানের সময় কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবাসংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন অভিযান পরিচালনা টিমের সদস্যরা।
এ সময় দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমিরন কুমার মন্ডল, উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।
দুদকের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করেছি। বেশকিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বেশকিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। আমরা পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রধান কার্যলয়ে প্রেরন করবো।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন