বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পিরোজপুরে আকাশমণি গাছ কাটার অভিযোগ, তদন্ত করবে বন বিভাগ

ছবিঃ বিপ্লবী বার্তা

পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোন্তাকাটা গ্রামে দুটি আকাশমণি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপকারভোগী সমিতির সভাপতি সরদার এ রউফের বিরুদ্ধে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে গাছ দুটি কাটা হয়। এ ঘটনায় গাছ সরিয়ে নিতে নিষেধ করেছে বন বিভাগ।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিকা পারভীন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি তদন্ত করানো হয়েছে। অভিযুক্ত রউফ গাছগুলো তার মালিকানাধীন বলে দাবি করেছেন।

পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন বলেন, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ সরিয়ে নিতে নিষেধ করেছেন তিনি। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ইউনিয়ন পরিষদের দফাদার রাজিব হাওলাদার জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি আকাশমণি গাছ কাটা অবস্থায় দেখতে পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছগুলো সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে।

অভিযুক্ত সরদার এ রউফ বলেন, গাছ দুটি তিনি রোপণ করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগে গাছ দুটি ভেঙে পড়ায় তিনি বিক্রি করেছেন।

গাছের ক্রেতা মো. ইউসুফ বলেন, রউফ অন্যান্য গাছের সঙ্গে আকাশমণি গাছ দুটি বিক্রি করেছেন। তার দাবি, গাছ দুটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল এবং সেগুলোর মালিক রউফ।

পিরোজপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

পিরোজপুরে আকাশমণি গাছ কাটার অভিযোগ, তদন্ত করবে বন বিভাগ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোন্তাকাটা গ্রামে দুটি আকাশমণি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপকারভোগী সমিতির সভাপতি সরদার এ রউফের বিরুদ্ধে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে গাছ দুটি কাটা হয়। এ ঘটনায় গাছ সরিয়ে নিতে নিষেধ করেছে বন বিভাগ।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিকা পারভীন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি তদন্ত করানো হয়েছে। অভিযুক্ত রউফ গাছগুলো তার মালিকানাধীন বলে দাবি করেছেন।

পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন বলেন, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ সরিয়ে নিতে নিষেধ করেছেন তিনি। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ইউনিয়ন পরিষদের দফাদার রাজিব হাওলাদার জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি আকাশমণি গাছ কাটা অবস্থায় দেখতে পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছগুলো সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে।

অভিযুক্ত সরদার এ রউফ বলেন, গাছ দুটি তিনি রোপণ করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগে গাছ দুটি ভেঙে পড়ায় তিনি বিক্রি করেছেন।

গাছের ক্রেতা মো. ইউসুফ বলেন, রউফ অন্যান্য গাছের সঙ্গে আকাশমণি গাছ দুটি বিক্রি করেছেন। তার দাবি, গাছ দুটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল এবং সেগুলোর মালিক রউফ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা