বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গংগারহাট বিওপির টহলদল পৃথক সময়ে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।

১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম বিজিবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গংগারহাট বিওপির টহলদল পৃথক সময়ে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।

১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা