বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতির জড়িত থাকার সন্দেহ

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় তাঁর ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তাঁর নাতি জড়িত থাকতে পারেন বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কোনো একসময় বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

হত্যাকাণ্ড কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতির জড়িত থাকার সন্দেহ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় তাঁর ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তাঁর নাতি জড়িত থাকতে পারেন বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কোনো একসময় বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা