বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি : বিপ্লবী বার্তা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের টানা ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি রয়েছে।

রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। আমাদের পূজার ছুটি মূলত ১৮ থেকে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর ঐচ্ছিক ছুটি রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ২৫ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

ছুটি দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের টানা ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি রয়েছে।

রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। আমাদের পূজার ছুটি মূলত ১৮ থেকে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর ঐচ্ছিক ছুটি রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ২৫ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা