চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে পুরাতন ও নতুন কলা অনুষদে দুটি পানির ফিল্টার স্থাপন করে চালু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য সালমান ফারসী সাকিব। এ সপ্তাহে শহীদ ফরহাদ হোসেন হলেও তাঁর উদ্যোগে আরও একটি পানির ফিল্টার স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া বাজেটের আপ্যায়ন ও আপতিক খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করছেন সালমান ফারসী সাকিব। পাশাপাশি নিজের অর্থায়নেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছেন তিনি।
এ বিষয়ে সালমান ফারসী সাকিব বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। চাকসুর দায়িত্বে থাকাকালীন সময়ের কাজগুলো শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। চাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীবান্ধব কাজগুলোতে সবসময়ই নিজেকে জড়িয়ে রাখব।”
তিনি আরও বলেন, “আমার প্রত্যাশা, এ উদ্যোগ অন্যদেরও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন